বিসমিল্লাহির রাহমানির রাহিম
মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা-এর ওয়েবসাইটটি পরিদর্শন করার জন্য আমি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
শিক্ষাই জাতির মেরুদণ্ড—এ কথা চিরন্তন। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক, সুশিক্ষিত ও আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা কেবল পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সততা, দেশপ্রেম ও শৃঙ্খলাবোধের পাঠদানেও প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য নির্ধারণ করেছে, এই ওয়েবসাইটটি তারই একটি ক্ষুদ্র প্রয়াস। এর মাধ্যমে প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষার ফলাফল, নোটিশ এবং যাবতীয় তথ্যাদি এখন সবার জন্য সহজলভ্য।
আমাদের লক্ষ্য হলো, প্রতিটি শিক্ষার্থীকে একজন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে পারে। আমি বিশ্বাস করি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
জনাব মো: আনোয়ার হোসেন
প্রধান শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা